সোমবার, ২৯ জুন ২০২৬

বোয়ালখালী পৌর নির্বাচন ৩দিন পেরিয়ে গেলেও ফল জানেনা তিন প্রার্থী!

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী পৌরসভা নির্বাচনের দুই দিন পরেও ভোটের ফলাফল জানতে পারেননি তিনজন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। ভোটের ফল জানতে চেয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার বরাবর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করেছেন তারা।
আবেদনকারীরা হলেন- পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম ও ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইকবাল হোসেন তালুকদার। এ ছাড়া ৮নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজুল ইসলাম।
কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন বলেন, ‘নির্বাচনের দিন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে প্রিজাইডিং অফিসারগণ ভোট কেন্দ্রে দীর্ঘক্ষণ বিলম্ব করে কোনো বুথের ফলাফল প্রকাশ না করে কেন্দ্র ত্যাগ করেন। এখনো পর্যন্ত আমি ভোটের সঠিক ফলাফল জানতে পারিনি।’
৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মমতাজুল ইসলাম বলেন, ‘ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারগণ আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে পরবর্তীতে ফলাফল না জানিয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান।’
রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ‘প্রার্থীরা আমার কাছে এসেছিলেন। তাদের আবেদন নির্বাচন অফিসে করার জন্য বলা হয়েছে।’
২০ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...