বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির জামিন বহাল

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ার অভিযোগের মামলায় রাজবাড়ী বিএনপির নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এর ফলে স্মৃতির কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। পরদিন হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ৩১ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘স্মৃতির জামিনের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।’

উল্লেখ্য, রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব ও সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তার তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজন প্রধানমন্ত্রী হয়ে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী সম্পর্কে যেভাবে কুরুচিশীল বক্তব্য দিলেন, দিলেন বললে ভুল হবে, তিনি মাঝে মাঝেই এমন দুর্গন্ধযুক্ত কথা বলেন। তাকে আপনি আপনার জায়গা থেকে কোন জায়গায় রাখবেন? এইগুলো শুনে তাঁর মন্ত্রী মহোদয়েরা হাততালি দেন। ভদ্রতা পারিবারিক শিক্ষা, যেটা কেউ ওনাকে কেউ শেখাতে পারে নাই। বাবা-মা সুসন্তান জন্ম না দিলে কবরে গিয়েও গালি শুনতে হয়।’

সামসুল আরেফিন চৌধুরী সদর থানায় একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারের পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে পুলিশ।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...