শনিবার, ২৭ জুন ২০২৬

জাতীয় গ্রিডে যুক্ত হলো বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট : উৎপাদন শুরু এপ্রিলে

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্ট। আজ শনিবার দুপুর ১টা ৫৬ মিনিটে যুক্ত হয় এই পাওয়ার প্লান্ট। মূল উৎপাদনে যেতে আগামী সোমবার থেকে পরীক্ষা-নিরীক্ষা (কমিশনিং) শুরু হবে। আগামী এপ্রিলে বিদ্যুৎকেন্দ্রটি মূল উৎপাদনে যাবে।

জানা যায়, বঙ্গোপসাগরের কূল ঘেঁষে স্থাপিত এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন এসএস পাওয়ার প্লান্ট আগামী এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে।

এ লক্ষ্যে শনিবার বাঁশখালীর এই বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনে যুক্ত করা হয়। সরকার গঠিত ব্যাক ফিড কমিটির ৯ জন সদস্য এদিন বাঁশখালী পৌঁছেন। কমিটির প্রধান এবং পাওয়ার গ্রিড কম্পানি বাংলাদেশের (পিজিসিবি) প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান সুইচ অন করে জাতীয় গ্রিডের সঙ্গে এর সংযোগ ঘটান। এরপর এসএস পাওয়ার প্লান্টে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এসএস পাওয়ার প্লান্ট থেকে জানানো হয়, ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি তিন শতাংশের মধ্যে আছে রাস্তা ও নালা তৈরির কাজ। এসব কাজ দ্রুত শেষ করা হবে। এটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশদূষণের কোনো সম্ভাবনা নেই। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। নতুন এই প্রযুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে। বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন ও শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প। বিদেশি ব্যাংকের অর্থায়ন, বেসরকারি খাতের বিনিয়োগে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে এটাই প্রথম।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...