শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাগরিকায় বিশ্বমানের ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম কম্পাউন্ডে বিশ্বমানের সুযোগ সুবিধা সম্বলিত স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন হয়েছে। আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ভেন্যু চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন এবং সিডিএর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষসহ বিসিবি কর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ওয়াছি উদ্দিন বলেন, বর্তমানে বিশ্বের দরবারে এক পরাশক্তি বাংলাদেশ ক্রিকেট দল। যেকোনো মুহুর্তে খেলার অনুশীলন চালিয়ে যেতে এই ইনডোর কমপ্লেক্স দারুন সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তালমিলিয়ে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা তারই অংশ।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, প্রধানমন্ত্রীর উপহার প্রতিটা জেলায় পৌঁছে যাচ্ছে। চট্টগ্রামের মানুষ এসব উপহার পেয়ে মহাখুশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা জামাল। আরও উপস্থিত ছিলেন অমল গুহ, কাজী হাসান বিন সামস, মাহফুজুর রহমান, রাজিব দাশ প্রমুখ।

এদিকে জানা গেছে, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নগরের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বমানের এ ইনডোর ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। ২০২০ সালে জাপানি সহায়তায় কাজ শুরু করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই ইনডোরটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ঠিক পেছনেই। তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করলে শুরুতেই বাঁ পাশে চোখে পড়বে। ইট-কংক্রিটের দেয়ালের পরিবর্তে ইস্পাতের শক্ত-মোটা খাম আর পুরু হিট প্রুফ কাঁচে ঘেরা অবকাঠামো তৈরি করা হয়েছে। ছাদে ব্যবহার করা হয়েছে মোটা সিমেন্ট শিট। মূল ফটকের দিকটা উঁচুতে রেখে ছাদের সিমেন্ট শিটগুলোকে এমনভাবে বসানো হয়েছে তাতে ইনডোরটি পেয়েছে ঝিনুকের অবয়ব।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...