সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় ধর্মীয় গুরুদের নিয়ে আন্ত:ধর্মীয় সংলাপ

একমাত্র ধর্মীয় অনুভূতিই মানুষকে শান্তিতে রাখতে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমর্থনে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ত্যাগ, সেবা, সহাবস্থান, পারস্পরিক সহনশীলতা সহ শ্রদ্ধাবোধের ওপর বান্দরবানের লামা উপজেলায় বিভিন্ন ধর্মীয় গুরুদের নিয়ে এক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডানিডা’র অর্থায়নে ও ইউএনডিপি’র সহযোগিতায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভা এলাকার মধুঝিরিস্থ আইসিটি কনফারেন্স হলে সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এ সংলাপের আয়োজন করে। সরকারি মাতামুহুরী কলেজের কম্পিউটার ও আইসিটি বিভাগের শিক্ষক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে ইসলাম ধর্মের আলোকে কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মো.আজিজুল হক, হিন্দু ধর্মের আলোকে মেরাখোলা হরি মন্দিরের পুরহিত রুপন কান্তি নাথ ও বৌদ্ধ ধর্মের আলোকে বিস্তারিত আলোচনা করেন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা। ইউএনপি’র উপজেলা প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা কামালের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকার আবদুল জলিল। এতে সংগঠনের ফোকাল পার্সন মেহেরুন্নেছা, কমিউনিটি মোবিলাইজার বাপ্পী চক্রবর্তী ও মেমং মার্মা উপস্থিত ছিলেন। সংলাপে বিভিন্ন ধর্মীয় নেতা, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, ধমীয় প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ অংশ গ্রহণ করেন। আলোচনায় ধর্মীয় নেতারা বলেন, একমাত্র ধর্মীয় অনুভূতিই মানুষকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ ও শান্তিতে রাখতে পারে। মানুষকে নিয়ে সমালোচনা নয়, সুপরামর্শ দিলে সমাজে শান্তি আসে বলেও মন্তব্য করেন আলোচকরা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...