শনিবার, ১১ জুলাই ২০২৬

হালিশহরে স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহরে রাবেয়া আক্তার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মো. জামিন।
আজ শনিবার সন্ধ্যায় হালিশহরের শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদের এক নম্বর লেন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে। জামিনের বাড়ি কিশোরগঞ্জের করগাঁও গ্রামে।
যে বাসায় খুনের ঘটনা ঘটেছে সেই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করেন রাবেয়ার বাবা মানিক মিয়া। সেখানে একটি কক্ষে মেয়ে ও মেয়ের জামাইকে থাকতে দেন তিনি।
এ বিষয়ে মানিক মিয়া বলেন, সন্ধ্যার দিকে জামাইয়ের জন্য দোকান থেকে নাস্তা আনতে যাই। ১০ মিনিট পর ঘরের বাইরে এসে বাবা বাবা বলে চিৎকার করে মাটিতে পড়ে যায় মেয়ে। তখন দৌঁড়ে গিয়ে দেখি তার গলাকাটা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হালিশহর থানার ডিউটি অফিসার এসআই ফয়সাল বলেন, ঘটনাস্থলে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম কাজ করছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...