রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে সোয়া ৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

- Advertisement -
Single page 1st Paragraph

লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন। জালগুলো রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. মাসুক উদ্দিনের উপস্থিতিতে পোড়ানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন সূত্র জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে চিরুনি অভিযান চলছে। শনিবার দুপুরে রামগতি উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬টি মাছ ধরার নৌকা তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয়। তবে এ সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কেএম শাফিউল কিঞ্জল বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান চলছে। কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...