বুধবার, ৫ আগস্ট ২০২৬

থানায় তালেবান হামলায় পকিস্তানে ৩ পুলিশ নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানি তালেবানের একদল ভারী অস্ত্রধারী সন্ত্রাসী শনিবার ভোররাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের শহরতলীতে একটি থানায় হামলা চালায়। যেখানে তারা একজন সিনিয়র পুলিশ অফিসারসহ তিন পুলিশ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পেশোয়ারের পুলিশের এসএসপি কাশিফ আব্বাসি বলেছেন, প্রায় ছয় থেকে সাতজন সন্ত্রাসী খাইবার উপজাতীয় জেলার সীমান্তবর্তী সরবন্দ থানায় হ্যান্ড গ্রেনেড, স্বয়ংক্রিয় স্নাইপার বন্দুক নিয়ে আক্রমণ করে এবং ক্রস ফায়ারিংয়ে তিন পুলিশ সদস্য নিহত হয়। নিহত তিন পুলিশ সদস্যের মধ্যে ডেপুটি পুলিশ সুপার সরদার হুসেন ও দুই কনস্টেবল রয়েছেন।

খাইবার পাখতুনখোয়া পুলিশের প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি বলেছেন, পুলিশ সদস্যরা সফলভাবে স্টেশনে সন্ত্রাসী হামলা ব্যর্থ করেছে এবং বীরত্বের সাথে লড়াই করেছে। ভবনে ঢোকার সময় গুলিতে আহত হন ডিএসপি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

এক বিবৃতিতে টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরাসানি বলেছেন, তাদের মুজাহিদিনরা (যোদ্ধারা) লেজার বন্দুক দিয়ে গতকাল রাতে পেশোয়ারে দুটি পুলিশ পোস্টে হামলা চালায়।

টিটিপি দাবি করেছে, একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার সহ চার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং হামলায় তিনজন আহত হয়েছে। পাশাপাশি দুটি কালাশনিকভ, দুটি ম্যাগাজিন এবং ৪৭ হাজার রুপি জব্দ করা হয়েছে।

আরেকটি বিবৃতিতে, টিটিপির মুখপাত্র দক্ষিণ পাঞ্জাবের ডেরা গাজি খান জেলার তহসিল তুনসা শরীফে পুলিশ এবং সিটিডি-এর একটি যৌথ নিরাপত্তা চৌকিতে হামলার দায়ও স্বীকার করেছেন, এতে দুই পুলিশ নিহত হয়েছে।

 

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...