শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স

- Advertisement -
Single page 1st Paragraph

পেসার রবিউল হক ও পাকিস্তানী ব্যাটার শোয়েব মালিকের নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে আজ নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর ৪ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। বল হাতে রবিউল ৪ উইকেট শিকারের পর মালিক ৩৬ বলে ৪৪ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিলো রংপুর। অন্য দিকে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলোতেই হারলো খুলনা।
বিপিএল চট্টগ্রামের পর্বের দ্বিতীয় ম্যাচে স্থানীয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় খুলনা। ওপেনার তামিম ইকবাল ১ ও পাকিস্তানের শারজিল খান ১২ রান করে আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাইর শিকার হন। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানকে ৪ রানে থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান।
শুরুতে বিপদে পড়া খুলনাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তানের আজম খান ও অধিনায়ক ইয়াসির আলি। হাফ-সেঞ্চুরির জুটিও গড়েন তারা। ১২তম ওভারে আজম-ইয়াসির জুটি ভাঙেন রবিউল। ২টি ছক্কায় ২২ বলে ২৫ রান করেন ইয়াসির।
ইয়াসির ফেরার পর বিপদ বাড়ে খুলনার। ৯১ রানে খুলনার সপ্তম উইকেটের পতন ঘটান রবিউল-রাকিবুল। সাব্বির রহমান ১ ও পাকিস্তানের আমাদ বাটকে ৪ রানে ফেরান রবিউল। উইকেটে সেট ব্যাটার আজমকে শিকার করেন রাকিবুল। ৪টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৪ রান করেন আজম।
১শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া খুলনাকে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ এনে মোহাম্মদ সাইফুদ্দিন ও নাহিদুল ইসলাম। অষ্টম উইকেটে ১৮ বলে ৩২ রান যোগ করেন তারা। তারপরও ২ বল বাকী থাকতে ১৩০ রানে শেষ হয় খুলনার ইনিংস। সাইফুদ্দিন ১৮ বলে ২২ ও নাহিদুল ৮ বলে ১৫ রান করেন।
সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ার সেরা ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন রবিউল। এছাড়া হাসান-ওমরজাই ও রাকিবুল ২টি করে উইকেট নেন।
১৩১ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি রংপুরেরও। ৫ ওভারে ৩১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রনি তালুকদারকে ১ রানে শিকার করেন সাইফুদ্দিন। পঞ্চম ওভারে দুই উইকেট শিকার করেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ওভারের দ্বিতীয় বলে তিন নম্বরে নামা মাহেদি হাসানকে ১৪ রানে ও শেষ ডেলিভারিতে আরেক ওপেনার পাকিস্তানের সাইম আইয়ুবকে ১০ রানে শিকার করেন রিয়াজ।
উইকেট পতন ঠেকিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নাইম ও পাকিস্তানের শোয়েব মালিক। ২৭ বলে ৩০ রান যোগ হবার পর এই জুটি ভাঙেন স্পিনার নাসুম আহমেদ। ৩টি চারে ২২ বলে ২১ রান করে আউট হন নাইম। এতে ১০ ওভার শেষে রংপুরের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫৮ রান । অর্থাৎ ম্যাচ জিতে শেষ ১০ ওভারে ৭৩ রান দরকার পড়ে তাদের।
পরের ৬ ওভারে দলকে ৩২ রান এনে দেন মালিক ও নুরুল। ধীরলয়ে খেলতে থাকা নুরুলকে ১৬তম ওভারের শেষ বলে ফেরান নাসুম। মাত্র ১টি চারে ১৮ বলে ১০ রান করেন নুরুল।
নুরুলের ফেরার পর শেষ ১৮ বলে ৩৫ রান দরকার পড়ে রংপুরের। বাটের করা ১৮তম ওভারের শেষ তিন বলে সাত নম্বরে নামা শামিম হোসেন তিনটি চার মারলে ১৪ রান পায় রংপুর। সাইফুদ্দিনের করা ১৯তম ওভারের প্রথম দুই বলে ১টি করে চার-ছক্কা মেরে পঞ্চম বলে আউট হন মালিক। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৪ রান করেন মালিক। ওভার থেকে ১৪ রান পায় রংপুর।
ওয়াহাবের করা শেষ ওভারের দ্বিতীয় বলে ১টি ছক্কায় তৃতীয় বলে রংপুরের জয় নিশ্চিত করেন আজমতুল্লাহ। শামিম ১০ বলে ১৬ ও আজমতুল্লাহ ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন। খুলনার সাইফুদ্দিন-ওয়াহাব ও নাসুম ২টি করে উইকেট নেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...