বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইফতেখারের হাফ-সেঞ্চুরিতে বরিশালের সংগ্রহ ২০২ রান 

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানী ব্যাটার ইফতেখার আহমেদের মারমুখী হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের নবম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রান করেছে সাকিব-মাহমুদুল্লাহর ফরচুন বরিশাল। ২৬ বলে অপরাজিত ৫৭ রান করেন ইফতেখার।
বিপিবল চট্টগ্রামের পর্বের প্রথম ম্যাচে আজ স্থানীয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।
ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে এনামুল হক বিজয়ের সাথে বরিশালের ইনিংস শুরু করেন মেহেদি হাসান মিরাজ। চট্টগ্রামের পেসার আবু জায়েদের করা প্রথম ওভারেই ৩টি চার মারেন মিরাজ। ওভারে ১৫ রান পায় বরিশাল।
স্পিনার তাইজুলের করা তৃতীয় ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারলেও, শেষ ডেলিভারিতে ম্লগ সুইপ করে জিয়াউর রহমানকে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ। তবে তার আগে ৩টি চার ও ১টি ছক্কায় ১২ বল খেলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি।
দলীয় ৩৩ রানে মিরাজের বিদায়ে ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রামের বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরির মুখোমুখি হয়ে প্রথম দুই বলেই দু’টি চার মারেন সাকিব। পরের ডেলিভারিতেই সাকিবের স্টাম্প উপড়ে ফেলেন মৃত্যুঞ্জয়। মৃত্যু ঘটে সাকিবের ৩ বলে ৮ রানের ইনিংসের।
বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়ে ব্যক্তিগত ৩০ রানে আউট হন বিজয়। শ্রীলংকার স্পিনার বিজয়কান্ত বিয়াস্কান্তর বলে আউট হবার আগে ২১ বলে ৫টি চার মারেন তিনি।
অষ্টম ওভারে দলীয় ৭১ রানে বিজয়ের আউটের পর বরিশালের রানের চাকা ঘুড়িয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দু’জনই মারমুখী ব্যাটিং করে ১১তম ওভারেই বরিশালের স্কোর রানে ১শ পৌঁছে দেন।
১৩তম ওভারে ২৫ রান করা মাহমুদুল্লাহকে শিকার করে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন জিয়াউর রহমান। ১৭ বলে ২টি করে চার-ছক্কা মারা মাহমুদুল্লাহ চতুর্থ উইকেটে জাদরানের সাথে ৩১ বলে ৪৯ রান যোগ করেন।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আবু জায়েদের প্রথম শিকার হয়ে ৪৮ রানে থামেন জাদরান। ৩৩ বল খেলে ৪টি চার ও ৩টি ছয় মারেন তিনি।
১৯তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাট্টিকের সম্ভাবনা জাগান আবু জায়েদ। শেষ পর্যন্ত হ্যাট্টিক করতে পারেননি তিনি। তবে ঐ ওভারের শেষ তিন বলে ছক্কা মারেন বরিশালের পাকিস্তানী ব্যাটার ইফতেখার আহমেদ।
ইনিংসের সব শেষ ওভারেও ২টি চার ও ১টি ছক্কা হাকিয়ে ২৫ বলে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরি পুর্ন করেন ইফতেখার। শেষ পর্যন্ত ২৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রানের সংগ্রহ পায় বরিশাল। চট্টগ্রামের আবু জায়েদ ৪৯ রানে ৩ উইকেট নেন।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...