শনিবার, ১১ জুলাই ২০২৬

তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার, চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের ঘটনায় আবদুর রব ভুট্টো নামের এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চকবাজার থানায় মামলাটি দায়ের করেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১)(ক)(খ), ২৬ (৩), ২৯(২), ৩১(৩) ও ৩৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়। মামলাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে।

এজাহারে অভিযোগ করা হয়, ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি তিনি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আমার প্রিয়নেতা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরও নয়টি ফেসবুক লিংক থেকে পোস্ট ও শেয়ার করেন।

মামলার বাদী মাসুদ রানা বলেন, এসব অপপ্রচারে আমিসহ আমাদের নেতা তথ্যমন্ত্রীর হাজার হাজার কর্মী-সমর্থক ক্ষুব্ধ হন ও দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিদেশে বসে দেশের সম্মানীয় ব্যক্তিদের নিয়ে এ ধরনের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে তিনি মামলা করেছেন বলে জানান।

এসব মিথ্যা ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান মাসুদ রানা।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...