রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিপুল দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের সর্দারসহ ৮ ডাকাত গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ সুজন মিয়াসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর আভিযানিক দল গত বুধবার( ১১ জানুয়ারী)দিবগত  রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বামুনদিয়া খেজুরতলা সাকিনস্থ মোজাম্মেল পার্কের ভিতর পরিত্যাক্ত ঘরের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার আসামী ১। মোঃ সুজন মিয়া (২৫), পিতা-শুকুর আলী, মাতা-রুবি, সাং-মান্দারপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ আব্দুল হাই (৩৫), পিতা-মোঃ আব্দুল সালেক, মাতা-মোছাঃ নুর জাহান, সাং-মান্দারপাড়া, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ আওলাদ হোসেন (২৫), পিতা-মোঃ হোসেন, মাতা-মালেকা, সাং-বারইপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ ইমরান @ ইমন (২২), পিতা-মোঃ সজল, মাতা-মোছাঃ রিনা, সাং-চেংগাকান্দি, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ আল আমিন (২৪), পিতা-মোঃ জামান, মাতা-মোছাঃ মিনা, সাং-মসলন্দপুর, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ নুর ইসলাম (৩৮), পিতা-মোঃ ওসমান গণি, মাতা-রোকেয়া, সাং-বিষনন্দি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। মোঃ বকুল (৩২), পিতা-মোঃ খাদেম আলী, মাতা-মৃত পেয়ারা বেগম, সাং-মসলন্দপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ৮। মোঃ ফয়সাল (২০), পিতা-মোঃ তাজ উদ্দিন, মাতা-মোছাঃ ফজিলা, সাং-চেংগাকান্দি, পোঃ বারুদি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।

উক্ত অভিযানে গ্রেপ্তার আসামীদের হেফাজত হতে ১টি রামদা, ৩টি হাসুয়া, ১টি ছোড়া, ১টি শাবল, ২টি জি আই পাইপ, নগদ ৫,৯২০/-টাকা, ৭টি মোবাইল, ১০টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগজ্ঞের আড়াইহাজার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...