বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগ্নেয়াস্ত্র ও মাদক বিরোধী অভিযানে দ্বিতীয় স্থান অর্জন করেছে র‌্যাব-৭

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি বছরের ৩ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ অনুষ্ঠিত হয়। সেখানে সর্বোচ্চ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় দ্বিতীয় স্থান অর্জন করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। সোমবার(৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।
সেখানে বলা হয়, ‘পুলিশ সপ্তাহ-২০২৩’-এ চট্টগ্রামে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান তিন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে র‌্যাব-৭। ২০২২ সালে মাদক বিরোধী অভিযানে ১০ হাজার ৭৩৮ কেজি আফিম, ৪৩ লক্ষ ৫০০ পিস ইয়াবা, ১৯ হাজার ৩৩৫ বোতল ফেন্সিডিল, ৭হাজার ৪০ কেজি গাঁজা, ১ হাজার ২৩১ বোতল বিদেশী মদ, ৬৮১ ক্যান বিয়ার এবং ৯৬ হাজার লিটার চোলাইমদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। অস্ত্র তৈরীর কারখানা ধ্বংসসহ ২১৫ টি অগ্নেয়াস্ত্র ও ৮১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

গত বছরের ৫ ফেব্রুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান করে শীর্ষ সন্ত্রাসী মশিউর ও তার বাহিনীকে গ্রেফতার করে। এ সময় ১৬ টি আগ্নেয়াস্ত্র , ২ টি বিদেশী পিস্তল, ১৪ টি ওয়ানশুটারগান এবং ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।
এছাড়া জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪৮ জন জলদস্যুকে আটক করা হয়। এসব অভিযান থেকে ২৯ টি আগ্নেয়াস্ত্রসহ ১ টি এসএমসি, ১ টি বিদেশী পিস্তল, ২৩ টি ওয়ানশুটারগান, ১ টি দুনলা বন্দুক, ৩ টি এসবিবিএল উদ্ধার করতে সক্ষম হয়।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...