রবিবার, ২৮ জুন ২০২৬

১১ ডিসেম্বরও বিএনপিকে পাহারায় রাখবে আওয়ামী লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১১ ডিসেম্বর বুধবার বিএনপি জোটের গণঅবস্থান কর্মসূচি। দেশের ১১ টি বিভাগিয় শহরে সরকারের পদত্যাগসহ নানা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করবে। এ দিনও পূর্বের ন্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজপথে সর্তক পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। এ মুহূর্তে বিএনপি কোন ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ।

সতর্ক পাহারার পাশাপাশি বিএনপির গণঅবস্থানকে রাজনৈতিকভাবে মোকাবিলায় আওয়ামী লীগ রাজধানীতে দুইটি শান্তি সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে বুধবার সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আরেকটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে একই দিন দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ হবে। দুটি সমাবেশেই দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা যোগ দেবেন।

বিএনপি ঘোষিত গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ এবং ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিলের মতো বুধবারও রাজধানীর রাজপথে সতর্ক অবস্থান নেবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। নাশকতার আশঙ্কা সৃষ্টি হওয়ামাত্র প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নেতাকর্মীরাও প্রতিহত করার চেষ্টা করবেন। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ উভয় অংশের পাড়া-মহল্লা, অলিগলি ও ছোটবড় সড়ক- সবখানে ছড়িয়ে থাকবেন সরকার সমর্থক নেতাকর্মীরা।

এর আগে গত শুক্রবার দলের সম্পাদকম-লীর সঙ্গে সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১১ জানুয়ারি সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। ভবিষ্যতে কী হবে জানি না, তবে আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা কাউকে আক্রমণ করব না। আক্রান্ত হলে উদ্ভূত পরিস্থিতি কী জবাব দেবে, প্রশাসন জবাব দেবে নাকি পার্টি দেবে- সেটা সময় বলে দেবে।

এমন প্রেক্ষাপটে গত রোববার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় বুধবার বিএনপি ও তার শরীকদের গণঅবস্থানের দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় মহানগর নেতৃবৃন্দ ছাড়াও দক্ষিণের অন্তর্ভুক্ত থানা ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। আজ সোমবার অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকেও নেতাকর্মীকে সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি ও তাদের সমমনা দলগুলো গণঅবস্থান কর্মসূচির মাধ্যমে ঢাকার সব রাজপথ অচল করে নিজেদের দখলে নিতে চায় বলেই মনে করছেন আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারক নেতারা। এ ছাড়া গণঅবস্থানে অংশ নেওয়া নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় ভাঙচুর, হামলা ও পুলিশের সঙ্গে সহিংসতায় জড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে তা সামাল দেওয়া মুশকিল হতে পারে- এমনটাও ধারণা ক্ষমতাসীন দলের নেতাদের। এই পরিস্থিতিতে বিএনপি ও তাদের মিত্রদের ‘রাজনৈতিকভাবে প্রতিহত’ করতেই সতর্ক অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, বিএনপির বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের মতো সহিংস ঘটনা প্রতিরোধে বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবেন দলের নেতাকর্মীরা।

যেভাবে ‘সতর্ক অবস্থান’: বিএনপি ও সমমনাদের গণঅবস্থানকে ঘিরে সম্ভাব্য ‘নাশকতা’ মোকাবিলায় বুধবার সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি ওয়ার্ডের রাজপথে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থান থাকবে। তবে সরকারবিরোধীদের এবারের গণঅবস্থান কর্মসূচি কেবল ঢাকাকে ঘিরে হওয়ায় ১০ ডিসেম্বরের মতো ঢাকাকে চারদিক দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা নেই ক্ষমতাসীন দলটির।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, বিএনপি তো সুযোগ পেলেই শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়। এ কারণে আমাদের সব সময়ই সতর্ক থাকতে হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, বুধবার কোনো ধরনের নাশকতা সৃষ্টির প্রচেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নেতাকর্মীকে নিয়ে প্রতিহত করা হবে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...