রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,প্রাইভেটকার জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা হতে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহণকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়,  র‌্যাব-১১ও র‌্যাব-২ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(৮ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৪২), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- রামপুর, থানা- লালমাই, জেলা- কুমিল্লা’কে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২১-১০৪১ প্রাইভেটকারসহ হাতে-নাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার আসামী মোঃ শাহ আলম (৪২) পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...