সোমবার, ২২ জুন ২০২৬

কক্সবাজারে নির্বাচনী সহিংসতা : নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে সন্দ্বীপেও৷

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের কুতুবজুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় আবুল কালাম নামের এক ভোটার নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন।

এরপর বেলা ১২ টার দিকে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রে আবু হালিম নামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালামের এক এজেন্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে।

এই দুইজন নিহতের বাইরেও টেকনাফের উনছিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লম্বাবিল এমদাদিয়া মাদরাসা ভোট কেন্দ্র থেকে ব্যালেট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ এসময় প্রার্থীর লোকজন নির্বাচনী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে৷ পরে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

এছাড়া সন্দ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে রহমতপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে রহমতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ফরিদুর রহমান কিশোর এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সারিকাইত ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং গাছুয়া ইউনিয়নের ১ ও ৯ নম্বর ওয়ার্ডের সংক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...