বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইন্দোনেশিয়া সফরে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

- Advertisement -
Single page 1st Paragraph

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দায়িত্ব নেয়ার পর এই প্রথম বিদেশ সফরে ইন্দোনেশিয়া এসেছেন। খবর এএফপি’র।

তিনি মালয়েশিয়ার দীর্ঘদিনের বিরোধী নেতা ছিলেন। গত ২৪ নভেম্বর আনোয়ার ইব্রাহিম দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

রাজধানী জাকার্তার দক্ষিণে বোগোরে প্রেসিডেন্ট প্রাসাদে তিনি সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে সাক্ষাত করেন। এ সময়ে উইদোদো বৈঠকের আগে আনোয়ারকে স্বাগত জানান।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা বাণিজ্য, পাম তেল শিল্প, সীমান্ত বিরোধ ও মিয়ানমার পরিস্থিতিসহ আর্ন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছেন।
প্রথাগতভাবে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রতিবেশী ইন্দোনিয়ার মধ্য দিয়ে শুরু হয়। বিশে^র তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া চলতি বছর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সভাপতির দায়িত্ব পালন করছে। নভেম্বরে আসিয়ান নেতৃবৃন্দের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মিয়ানমার আসিয়ানের সদস্য। ফলে, উভয়ের বৈঠকে জান্তা শাসিত মিয়ানমার পরিস্থিতিও স্থান পাচ্ছে।

এক সময়ের তুখোড় ছাত্রনেতা আনোয়ার ইব্রাহিম ৯০এর দশকে উদীয়মান রাজনৈতিক তারকা ছিলেন। তিনি মালয়েশিয়ায় অর্থমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইব্রাহিম (৭৫) ক্ষমা পেয়ে রাজনীতিতে ফেরার আগে বরখাস্ত এবং দু’দুবার কারারুদ্ধ হন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...