শনিবার, ১১ জুলাই ২০২৬

চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধি, রোগীদের বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

মো. আকবর আলী একজন শারীরিক প্রতিবন্ধী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে বিক্ষোভ করছিলেন তিনি। বলছিলেন, ‘আমাকে বাঁচান, বাঁচার যে খুব ইচ্ছা! কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে না পারলে তো মারাই যাব।’

চমেক হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবার ফি ৫১০ টাকা থেকে বাড়িয়ে ৫৩৫ টাকা করা হয়েছে। ফি কমানোর দাবিতে অনেকের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী মো. আকবর আলীও যোগ দেন। জন্ম থেকে এই শারীরিক প্রতিবন্ধী বেশ কয়েক বছর ধরে কিডনির ডায়ালাইসিস করাচ্ছেন। এত দিন আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে অনেক কষ্টে চিকিৎসার ব্যয় মেটাচ্ছিলেন। এখন চিকিৎসার ব্যয় বাড়ায়, মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তাঁর।

বাঁচার স্বপ্নও ক্ষীণ হয়ে আসছে তাঁর। কারণ, প্রতি মাসে তাঁর ১২ বার ডায়ালাইসিস দিতে হয়। খরচ পড়ে প্রায় ৬ হাজার। এখন আরও টাকা বাড়ালে চিকিৎসা খরচ চালাতে পারবেন না বলে জানান তিনি।

আকবর আলী বলেন, ‘সেই হাটহাজারীর ফতেয়াবাদ থেকে প্রতি সপ্তাহে তিনবার চমেকে আসতে হয়। একবার ডায়ালাইসিস করাতে ৫০০ টাকার বেশি লাগে। ভাইয়ের বাসায় থাকি। আত্মীয়স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসার ব্যয় মেটাই। এখন ব্যয় আরও বাড়লে, চিকিৎসা বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আবেদন আমাদের বাঁচান।’

আজ রোববার দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন শত শত কিডনি রোগী। তাঁদের দাবি, টাকা না বাড়িয়ে আরও কমানো দরকার। কারণ, এখানে যাঁরা ডায়ালাইসিস করান, তাঁরা সবাই আর্থিকভাবে অসচ্ছল।

সুজন নামে এক কিডনি রোগী বলেন, ‘মাসে ৬ হাজার টাকা শুধু ডায়ালাইসিস পেছনে খরচ করতে হয়। এর বাইরে পরিবার সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা খরচ বাড়ালে একসঙ্গে এক পরিবারের মৃত্যু হবে।’

খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ডায়ালাইসিসের প্রতি সেশনে সরকারি ফি ছিল ৫১০ টাকা এবং বেসরকারিভাবে প্রতি সেশনে ফি ছিল ২ হাজার ৭৯০ টাকা। এ ছাড়া চমেকে সারা বছর মুক্তিযোদ্ধা ও দরিদ্র রোগীরা ৬৫০ সেশন ফ্রিতে সেবা পেয়ে থাকেন। কিন্তু নতুন বছরে ফি বাড়ানোর পরে হয়েছে ৫৩৫ টাকা, আর বেসরকারি ফি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩০ টাকায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান বলেন, ‘সরকারের সঙ্গে স্যান্ডর কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী প্রতিবছর তারা ৫ শতাংশ হারে ফি বাড়াচ্ছে। এ বছরও বেড়েছে। আমরা তো চুক্তির বাইরে যেতে পারছি না। তার ওপর সেশনও নির্ধারিত। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় মেশিন কেনার কথা জানিয়েছে। সেটা বাস্তবায়ন হলে কিডনি রোগীরা কম টাকায় সেবা পাবেন।’

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...