বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে কনটেইনারজট নেই : সংসদে নৌ প্রতিমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে বর্তমানে কোনো কনটেইনারজট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে তিনি বলেছেন, আমদানিকারকদের ব্যাংক থেকে ডকুমেন্ট পেতে দেরি হলে, শুল্ক পরিশোধে জটিলতার কারণে কখনো কখনো আমদানি করা পণ্য ফ্রি টাইমের মধ্যে খালাস না করে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। ফলে কনটেইনার সংরক্ষণে সাময়িকভাবে ইয়ার্ডে স্থান সংকট দেখা দিতে পারে, এতে কনটেইনারজট সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নৌ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।

ভোলা-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, আমদানিকারক, বন্দর ব্যবহারকারীদের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ২৪/৭ খোলা রাখা হয়েছে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী জানান, সারা দেশে নিবন্ধিত প্রায় ১৪ হাজার নৌযান রয়েছে। ২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুসারে সারা দেশে ১০৪টি নৌরুট রয়েছে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ৩ হাজার ৫৮৫ কোটি টাকা। একই অর্থবছরে মোংলা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ছিল ৩১৭ কোটি ৮ লাখ টাকা।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ১ হাজার ৫৭৮ কোটি ৮১ লাখ টাকার ৮৮টি ক্রেন সংগ্রহ করা হয়েছে। চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দরের জন্য ১৮৬ কোটি ২০ লাখার নতুন ৪২টি ক্রেন সংগ্রহের পরিকল্পনা সরকারের আছে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...