সোমবার, ২২ জুন ২০২৬

বাস চালানো-মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে চুরি, গ্রেফতার ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল ও মোবাইলের দোকানে চুরির তথ্যপ্রমাণের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে একজন সিটি সার্ভিসের বাসের চালক, আরেকজন মোবাইল সার্ভিসিংয় পেশায় আছেন। এর আড়ালে দু’জনই পেশাদার চুরিতে জড়িত। গত রোববার দিনগত রাতে নগরীর পতেঙ্গা থানা পুলিশ পৃথকভাবে খাগড়াছড়ি ও নগরীতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার দু’জন হলেন মো. জাবেদ (২৭) ও মো. আলীম (২১)। এদের মধ্যে আলীমকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর জাবেদকে নগরীর পতেঙ্গা থানার পূর্ব কাটগড় কন্ট্রোল মোড় থেকে গ্রেফতার করা হয়েছে বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন।
জাবেদের চোর হয়ে ওঠার প্রসঙ্গে ওসি কবির হোসেন জানান, জাবেদ সিটি সার্ভিসের বাসের চালক। বাড়তি আয়ের লোভে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পড়ে বছরখানেক আগে। কক্সবাজার এলাকার ইসমাইলের নেতৃত্বে গড়ে ওঠা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য জাবেদ। তারা চট্টগ্রাম নগরী থেকে মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে সেটি নিয়ে যায় কক্সবাজারে। সেখানে গিয়ে মোটরসাইকেলের রঙ, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে। এরপর তাদের এজেন্টের মাধ্যমে অনলাইনে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিয়ে ২০-২৫ হাজার টাকায় বিক্রি করে।
গত ২৭ আগস্ট পতেঙ্গার চরপাড়া এলাকায় একটি ভবনের কলাপসিবল গেইট ভেঙে মোটরসাইকেল চুরির সূত্র ধরে জাবেদকে গ্রেফতার করা হয়েছে। জাবেদের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। ইসমাইল ও জাবেদ উভয়ের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা আছে বলে ওসি জানিয়েছেন।
আলীমের প্রসঙ্গে ওসি কবির হোসেন জানান, নগরীর বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকায় আলীমের মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। ব্যবসায় লোকসানের কারণে তার দোকানভাড়া বকেয়া পড়ে গেলে মালিক দোকান ছাড়ার জন্য চাপ দেয়। তখন আলীমের সঙ্গে ফিরোজের পরিচয় হয়। ফিরোজ নগরীর স্টেশন রোডে চুরি-ছিনতাইয়ের মোবাইল বিক্রির সঙ্গে জড়িত। ব্যবসায় ক্ষতি পোষাতে ফিরোজের সঙ্গে মিলে আলীমও গত ৫-৬ মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোবাইলের দোকানে চুরিতে জড়িয়ে পড়ে।
গত ৩১ আগস্ট নগরীর পতেঙ্গা থানার মকবুল আবাসিক এলাকায় টিনের চালা কেটে জনৈক জাকারিয়ার মোবাইলের দোকানে চুরি করা হয়। ওসি জানিয়েছেন, ফিরোজ ও আলীম দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে প্রথমে নগদ টাকা নেয়। এরপর হঠাৎ তাদের চোখে পড়ে সিসি ক্যামেরা। আলীম উঠে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয়। কিন্তু ততক্ষণে তার চেহারা শনাক্ত হয়। এরপর ৩৭টি বিভিন্ন ব্র্যান্ডের দামি মোবাইল সেট নিয়ে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আলীমকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...