বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কাশিমপুর কারাগারে চিহ্নিত বন্দিদের বিদ্রোহ

- Advertisement -
Single page 1st Paragraph

সাধারণ বন্দিদের মতো হাঁটা চলা, শীতবস্ত্র প্রদানসহ নানা দাবিতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রায় ২০০ বন্দি অনশন করেছেন শনিবার। এক পর্যায়ে তারা কারাগারের ভেতরে শতাব্দী ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিক্ষোভও করেন। তবে জানা গেছে,চিহ্নিত দেশদ্রোহীরা কারাগারের ভেতরে বসেই নানা সুবিধা আদায়ের জন্য এ বিদ্রোহ করছেন। কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত বিষয়টিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

কাশিমপুর কারাগারের একটি সূত্র জানায়, হাই সিকিউরিটি কারাগারের বন্দিরা শীতের শুরু থেকেই শীতবস্ত্রের অভাবে কষ্ট করছেন। বন্দিদের প্রচ- শীতেও অতিরিক্ত কম্বল, শীতের কাপড় দেওয়া হয়নি। কক্ষের দরজা জানালায় স্বচ্ছ পলিথিন লাগানোর নিয়ম থাকলে তা দেওয়া হয়নি। ফলে প্রতিটি কক্ষ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। এ ছাড়া কারা কর্তৃপক্ষ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না করায় পানি বাহিত বিভিন্ন রোগ হচ্ছে। এসব কারণে অসুখ হলেও ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না বন্দিরা। দায়িত্বশীল সূত্রটি জানায়, কারাগারে ভেতরে হাঁটার মতো জায়গা থাকালেও বন্দিদের ছোট্ট জায়গায় আটকে রাখা হচ্ছে। হাঁটাহাঁটির অনুমতি না দেওয়ায়ও শরীরে রোগের বাসা বাঁধছে। ১৫ দিন পরপর বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাতের নিয়ম থাকলেও ১ মাস পরে সাক্ষাৎ দিচ্ছেন এবং আদালতে যাওয়ার সময় নামাজ পড়ার জন্য জায়নামাজও সঙ্গে নিতে দেওয়া হয় না। এ সব নানা দাবি বাস্তবায়নের জন্য বন্দিরা অনশন ও বিক্ষোভ করছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, চিহ্নিত জঙ্গি, সন্ত্রাসবিরোধী ও ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা এ কারাগারে বন্দি। কারা কর্তৃপক্ষকে বিব্রত করার জন্য বিভিন্ন সময় তারা এমন পরিস্থিতি তৈরি করে। কারাগারে বন্দি এমন দেশদ্রোহীর সংখ্যা খুবই কম। ১০-১২ জন মিলে কাজগুলো করে।

তিনি বলেন, প্রত্যেক বন্দিকে একাধিক কম্বল দেওয়া হয়েছে। বন্দি আসামিকে বাইরে গিয়ে হাঁটাহাঁটির সুযোগ দেওয়ার কোনো বিধান নেই। নিয়ম ভঙ্গ করে তাদেরকে বাইরে যেতে দেওয়া যায় না।
বন্দিদের বিদ্রোহের খবরকে সিনিয়র জেল সুপার সুব্রত ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন, শনিবার কিছু সময় কয়েকজন বন্দি অনাহারে ছিল। শতাব্দী ভবনে গিয়ে বন্দিদের সঙ্গে কথা বললে তারা খাবার খায়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...