মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে বিপিএল শুরু সিলেটের

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে উড়ন্ত সূচনা করেছে সিলেট স্ট্রাইকার্স। লো স্কোরিং ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় সিলেট। নাজমুল হোসেন শান্তর ইনিংসে ভর করে সহজ জয় পেয়েছে তারা।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে মাত্র ৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে উদ্বোধনী জুটি ভাঙে সিলেটের। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ব্যক্তিগত ১ রানে বিদায় নেন কলিন অ্যাকারম্যান। এরপর ২১ বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। তাকে শিকারে পরিণত করেন পুস্পাকুমারা। অন্য ওপেনার নাজমুল হোসেন শান্ত অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৪১ বলে ৪৩ রান করতে ৩টি চারের পাশাপাশি একটি ছয়ও হাঁকান তিনি। মুশফিক করেন ৬ রান।

এর আগে ব্যাট হাতে চ্যালেঞ্জার্সের ব্যাটসম্যানরা বেশ হতাশই করেছে। দলটি শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে। ওপেনিং জুটিতে ১১ রান তুলতে পারে দলটি। যার প্রত্যেকটি আসে মেহেদী মারুফের ব্যাট থেকে। এই ব্যাটসম্যান নিজের ভুলে রান আউটের শিকার হলে ভাঙে জুটিটি।

এরপর ৫০ রান তোলার আগেই দলের অর্ধেক ব্যাটসম্যানকেই হারিয়ে বসে চট্টগ্রাম শিবির। দলটির অধিনায়ক শুভাগত হোম ১, আফগান রিক্রুট দারউইশ রসুল ৩, পাকিস্তানি উসমান খান ৩ এবং বাংলাদেশের আল আমিনের ব্যাট থেকে আসে ১৮ রান।

পাঁচে নেমে চট্টগ্রামের তারকা ব্যাটসম্যান আফিফ হোসেন কিছুটা চেষ্টা করেন। তবে ২৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও। নিচের দিকের আর কোনো ব্যাটসম্যান ডাবল ডিজিট স্পর্শ করতে না পারায় ৮৯ রানের দলীয় ইনিংস নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় চট্টগ্রাম।

সিলেটের পক্ষে বল হাতে সবচেয়ে বেশি সফল ছিলেন রেজাউর রাজা। এই টাইগার পেসার ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন। এ ছাড়াও মোহাম্মদ আমির ৪ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। লম্বা সময় পর মাঠে নামা মাশরাফী ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...