বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপি প্রয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসতে পারে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে সরকার কী ভাবছে এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘সংলাপের প্রয়োজন কী? তারা (বিএনপি) প্রয়োজনে ইসির সঙ্গে বসতে পারে। বিএনপির সঙ্গে জনগণ তো দূরের কথা তার দলের লোকজনও নেই।’
বিএনপি দেশে অস্থিরতার তৈরি করতে চায় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তাদের সাম্প্রতিক কর্মকা-ও তাই বলছে। আমরা যেভাবে সতর্ক পাহাড়ায় ছিলাম, তারা বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে উচিত শিক্ষা দেব।

