শনিবার, ১১ জুলাই ২০২৬

দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের গৌরবময় ভূমিকা রয়েছে : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ছাত্রলীগ দেশের সব আন্দোলন সংগ্রামেই অগ্রণী ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা ও আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ছাত্রলীগের নেতাকর্মীদের।

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

বুধবার নগরীর আন্দরকিল্লা চত্বরে বেলুন উড়িয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি আরো বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠনের নামই ছাত্রলীগ। বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ দেখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন সেই পথ ধরেই এগিয়ে যেতে হবে।

ছাত্রলীগ নেতা মিথুন মল্লিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও মহানগর আ’লীগের উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, নগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, শাকিল মাহমুদ, মহিউদ্দিন মাহি, ওয়াহিদ রাসেল, মঈন শাহরিয়ার প্রমুখ।

ছাত্রলীগের শোভাযাত্রাটি নগরীর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে শেষ হয়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...