শনিবার, ২০ জুন ২০২৬

ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের সংবাদ সম্মেলন

লামায় সৃজিত বাগান থেকে জোর করে গাছ কেটে পাচারের প্রতিবাদ ও গাছ কাটা বন্ধের দাবি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সামশুল আলমের সৃজিত বাগান থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার গাছ জোর পূর্বক কেটে নিয়ে গেছে সাইন্টিফিক প্লান্টেশন এন্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক মোসলেহ উদ্দিন, জনৈক মিজানুর রহমান ও হেলাল উদ্দিন।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য এবং বন বিভাগের নিয়মনীতি উপেক্ষা করে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। বুধবার(৪জানুয়ারি) দুপুরে লামা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন, মরহুম চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সামশুল আলমের বড় ছেলে আলী হায়দার মানিক। বাগান থেকে জোর পূর্বক গাছ কেটে পাচার বন্ধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তান আলী হায়দার মানিক আরো বলেন, উপজেলার ফাইতং মৌজায় ৮টি জি হোল্ডিং মূলে ৩৯.২৩ একর তৃতীয় শ্রেণীর জমি রয়েছে। এ জায়গায় ২০০৯ সালে বিভিন্ন বনজ ফলজ বাগান সৃজন করে ভোগ করে আসছেন মরহুম চেয়ারম্যানের পরিবার।

২০২১ সালের প্রথম দিকে সাইন্টিফিক প্লান্টেশন এন্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক মোসলেহ উদ্দিন, জনৈক মিজানুর রহমান ও হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বাগানের মূল্যবান গাছ জোর পূর্বক কেটে পাচার করতে থাকে। এ বিষয়ে মরহুম সামশুল আলম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৫ধারায় মামলা করেন (মামলা নং মিস সি আর১১/২০২১)। মামলার প্রেক্ষিতে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষের প্রতি স্থীতাবস্থা জারি করলে গাছ কাটা সাময়িক বন্ধ থাকে। এ মামলায় সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন সরেজমিন তদন্ত করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রিপোর্ট প্রদান করেন। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারী আদালতে প্রদত্ত রিপোর্টে সহকারী কমিশনার (ভূমি) উল্লেখ করেন বিরোধীয় জায়গাতে সামশুল আলমের দীর্ঘদিনের ভোগ দখল থাকায় সোমলেহ উদ্দিন (বিবাদী) ও মিজানুর রহমান গং জায়গায় প্রবেশ করলে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে। কিন্তু ২০২২ সালের ২১ নভেম্বর থেকে মিজানুর রহমানের নেতৃত্বে পর্যায়ক্রমে ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় মোসলেহ উদ্দিন ও মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারী মামলা করেন আলী হায়দার মানিক গংরা। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লামা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এরপরও অভিযুক্তরা অর্ধশতাধিক শ্রমিক নিয়ে জোর পূর্বক গাছ কেটে ইটভাটায় পাচার অব্যাহত রেখেছে। এছাড়া মোসলেহ উদ্দিন ও মিজানুর রহমান গং সংঘবদ্ধ চক্র সৃষ্টি করে বাগানের অবশিষ্ট গাছও লুটপাটের জন্য মরিয়া হয়ে উঠেছে। একজন মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মরহুম সামশুল আলমের সৃজিত বাগান থেকে জোর পূর্বক গাছ কেটে পাচার কাজ বন্ধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান ভুক্তভোগী আলী হায়দার মানিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সহ ধর্মিনী জহুরা খানম, ছেলে জুলফিকার হায়দার ও নিলুফা ইয়াছমিন মুক্তা।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...