শনিবার, ১১ জুলাই ২০২৬

বিএনপি নেতা জামাল উদ্দিন হত্যা

২০ বছর ধরে পলাতক আসামি কাশেম চেয়ারম্যান কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী ও বিএনপির নেতা জামাল উদ্দিন চৌধুরীকে অপহরণের পর হত্যার মামলায় ২০ বছর ধরে পলাতক আসামি আবুল কাশেম চৌধুরী ওরফে কাশেম চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ আদেশ দেন। ওই আদালতে জামাল উদ্দিন অপহরণ মামলার বিচার কার্যক্রম চলছে।

কাশেম চেয়ারম্যান চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার কাঞ্চননগর উখিলবাড়ি গ্রামের মৃত বদিউল আলমের ছেলে। তিনি কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি ঘটনার পর থেকে প্রায় ২০ বছর বিদেশে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ জানান, হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন কাশেম চেয়ারম্যান। সেখানে মামলা বিচারাধীন থাকায় আদালত জামিন না দিয়ে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে আজ (মঙ্গলবার) দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ঘটনার পরই কাশেম চেয়ারম্যান পালিয়ে বিদেশে চলে যান। মাসখানেক আগে দেশে ফিরে আসেন। ২০১৪ সালে গ্রেপ্তার হওয়া সুলতান ড্রাইভার নামে এক আসামি জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, জামাল উদ্দিনকে কাঞ্চননগরের গহীন পাহাড়ে নিয়ে যান তিনি। গুলি করে হত্যার আগ পর্যন্ত তিনি, কালা মাহবুব, লম্বা মাহবুব ও টেংরা ওসমান জামালউদ্দিনের সঙ্গে ছিলেন। কাশেম চেয়ারম্যানের নির্দেশে জামালউদ্দিনকে হত্যা করা হয়।

২০০৩ সালের ১৩ জুলাই চট্টগ্রাম নগরের চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগরের চান্দগাঁও এলাকার বাসায় ফেরার পথে অপহৃত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করে। প্রশাসনের পরামর্শ অনুযায়ী অপহরণকারী চক্রকে মুক্তিপণের ২৫ লাখ টাকাও দেয় পরিবার। কিন্তু মুক্তি দেয়া হয়নি। পরের সংসদ নির্বাচনে আনোয়ারা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন জামাল উদ্দিন। তার পরিবার অভিযোগ করেছিল— মনোনয়ন ঠেকাতে প্রতিদ্বন্দ্বীর নির্দেশে তাকে হত্যা করে লাশ গুম করা হয়।

অপহরণের দুই বছর পর ২০০৫ সালের ২৪ আগস্ট র‌্যাবের হাতে গ্রেপ্তার কালা মাহবুব নামে এক আসামি ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় গহীন পাহাড়ে জামাল উদ্দিনের কঙ্কাল দেখিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সেই কঙ্কাল উদ্ধারের পর পরিবারের সদস্যরা শনাক্ত করতে পারছিলেন না। পরে সিঙ্গাপুরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। এ ঘটনায় জামালউদ্দিনের ছেলে চৌধুরী ফরমান রেজা লিটন বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন। সাড়ে তিন বছর ধরে ৯ জন পুলিশ কর্মকর্তা পর্যায়ক্রমে মামলাটি তদন্ত করেন। এ অবস্থায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্তভার নেয়।

২০০৬ সালের ২০ জুলাই সিআইডি আনোয়ারার তৎকালীন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, তার ছোট ভাই মারুফ নিজামসহ ২৪ জনকে অব্যাহতি দিয়ে এবং ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ঘটনার মূল হোতাদের বাদ দেয়ার অভিযোগের বিরুদ্ধে নারাজি দেন বাদী। আদালত মামলা পুনঃতদন্তের নির্দেশ দিলে ২০০৬ সালের ১৬ আগস্ট আগের ১৬ জনকেই আসামি করে ফের অভিযোগপত্র দেয় সিআইডি। বাদী এই অভিযোগপত্রের বিরুদ্ধেও নারাজি দেন।

এদিকে মামলার আসামি কালা মাহবুবকে রাজসাক্ষী করায় আপত্তি জানিয়ে মারুফ নিজাম উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন ২০০৭ সালে। ২০১১ সালে স্থগিতাদেশ প্রত্যাহার হলে লিভ টু আপিল করেন আসামিরা। এটি খারিজের আদেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায় ২০১৬ সালে।

২০১৬ সালের ১১ ডিসেম্বর বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আদালত বাদীর নারাজি আবেদন নাকচ করে ২০০৬ সালে সিআইডির দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। দু’জন আসামি মারা যাওয়ায় তাদের বাদ দিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। ১৩৫ কার্যদিবস শেষ হয়ে যাওয়ায় মামলাটি ট্রাইব্যুনাল থেকে নিয়মিত আদালতে ফেরত যায়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...