বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাউজানের মোকামী পাড়ায় সংবর্ধনা ও ফুটবল টূর্নামেন্ট ফাইনালের ট্রপি-পুরস্কার বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

মাদক কে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী চট্টগ্রামের রাউজানের পাড়া ইউনিয়নের মোকামীপাড়ায় রাত্রিকালীন অলম্পিক ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ট্রপি, পুরস্কার বিতরণের সঙ্গে ছিল বিশিষ্ট ব্যক্তিবর্গদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।
গতকাল সোমবার রাতে স্থানীয় প্রিমিয়ারলীগ ফুটবল একাদশ পরিচালনা কমিটির উদ্যােগে এ অনুষ্ঠান হয় শতবর্ষী মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় মাঠে।
এতে উদ্বোধক ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।
প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি ওমানের জ্যেষ্ঠ সহসভাপতি ও সম্প্রতি সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পদক পাওয়া (সিআইপি) এস এম জসিম উদ্দিন।
প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি কাতার ও চট্টগ্রাম সমিতি কাতারের সাধারণ সম্পাদক লেখক নূর মুহাম্মদ।
স্থানীয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোকামীপাড়া গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলম, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এস এম সোলেমান বাদশা, একই বিদ্যালয়ের দাতা সদস্য এস এম মাহাবুবুল আলম, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কাজী মুহাম্মদ বাহাউদ্দিন, সাংবাদিক রায়হান ইসলাম,সমাজসেবক সালামত আলী বাবুল, আজম মজুমদার।
আর আই ইরফানের সঞ্চালনায় ফাইনাল খেলায় ২৪ টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বি করে উঠে আসা সাদার পাড়া ফুটবল একাদ্বশকে হারিয়ে ৪-০ গোলে ছামিদর কোয়াং ফুটবল একাদ্বশ জয় লাভ করে।
এতে উপস্থিত ছিলেন কাজী ওয়াহিদুল আলম মিনহাজ, কাজী সাজ্জাদ উদ্দিন, আয়োজক কমিটির ইকরাম সাবিত ও মুহাম্মদ মিনহাজুল ইমন, মুহাম্মদ সাহেদ, মহিউদ্দিন আকিল, সাকিব উদ্দিন, রবিউল, কাজী ইরফানসহ আরও অনেকে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...