সোমবার, ২২ জুন ২০২৬

রামগড়ে তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি “

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য অফিস, রামগড়ের আয়োজনে ২০ সেপ্টেম্বর রামগড় টাউন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” শীর্ষক কার্যক্রমের আওতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রীদের কে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের গল্প শোনান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজ উদ্দিন। তিনি তাঁর যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা গল্পের মাধ্যমে সবার মাঝে উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব উন্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব রাশেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার জনাব আজিজুর রহমান আনজুম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রামগড়ের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেন,” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি সে ইতিহাস জানার জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন।” প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কার্বারী বলেন,”মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বেশি করে পড়তে হবে”। উক্ত অনুষ্ঠানের সভাপতি উম্মে হাবিবা মজুমদার বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হলে তোমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং বই পড়তে হবে।”
উক্ত অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, শিক্ষক এবং ছাত্রীরা।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...