বুধবার, ৫ আগস্ট ২০২৬

বিদেশিরা কানাডায় বাড়ি কিনতে পারবেন না

- Advertisement -
Single page 1st Paragraph

নিজ দেশের নাগরিকদের আবাসন সংকট সমস্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। গতকাল রোববার থেকে সেটা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত ডিসেম্বর মাসের শেষ দিকে, অটোয়া কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু শহর অঞ্চলের বাসস্থানগুলোর জন্য প্রযোজ্য হবে।
তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।

বাড়ির মূল্য বেশি হওয়ায় অনেক কানাডিয়ান বাড়ি কিনতে পারছিলেন না। এ অবস্থায় ২০২১ খ্রিষ্টাব্দের নির্বাচনি প্রচারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২ বছরের জন্য সাময়িক এ প্রস্তাব দেন।

সে সময় দেশটির লিবারেল পার্টি জানায়, কানাডায় বাড়ি কেনাটা মুনাফাকারী, ধনী ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।

‘এতে অব্যবহৃত ও খালি পড়ে থাকা বাড়িগুলোর দামও আকাশ ছোঁয়া হয়েছে। বাড়িগুলো মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।’

২০২১ খ্রিষ্টাব্দে নির্বাচনে জয়ের পর উদারপন্থীরা নন-কানাডিয়ান আইনের মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ভ্যাঙ্কুভার ও টরন্টোর মতো প্রধান শহরগুলোতে খালি পড়ে থাকা এবং অনাবাসীদের বাড়ির ওপর কর আরোপ করেছে।

কানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের মতে, ২০২২ খ্রিষ্টাব্দের শুরু থেকে বাড়ির দাম গড়ে সর্বোচ্চ ৮ লাখ কানাডিয়ান ডলার (৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার) থেকে কমে ৬ লাখ ৩০ হাজার কানাডিয়ান ডলার (৪ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...