রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

টংগীবাড়ী হতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেফতার ৪, দেশীয় অস্ত্র উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

টংগীবাড়ী হতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৪ ডাকাত  গ্রেফতার করে র‌্যাব-১১।এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১১ এর আভিযানিক দল গত ২ জানুয়ারী ২০২৩ তারিখ রাতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা সাকিনস্থ আমতলী টু টংগীবাড়ী রোডে হাসকিরা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার নিচে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার  (১) মোঃ স্বপন ওরফে সাব্বির (৫০), পিতা-মৃত মুসলিম, সাং-সোনারদৌড়, ওয়ার্ড নং-০৯, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, এ/পি-সাং-শহীদনগর, ৮নং গলি, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা, (২) মোঃ মন্টু মিয়া ওরফে মঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ কাশেম আলী, সাং-মাতবরকান্দি, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, (৩) মোঃ আনোয়ার ব্যাপারী (৫৮), পিতা-মৃত রেজাউল ব্যাপারী, সাং-কুড়িপাড়া, পোঃ-ফুলপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-কুতুবখালি বড় মাদ্রাসার পার্শ্বে, বাড়ী নং-২১৯, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, (৪) মোঃ শওকত (৩৮), পিতা-মৃত আঃ হালেম, সাং-ফুলবাড়ী গজাইরা, পোঃ-ফাইশাতলা, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, এ/পি-জিনজিরা টিন পট্টি, থানা-কেরানীগঞ্জ মডেল, ডিএমপি, ঢাকা। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছোরা, ৪টি মোবাইল, ৬টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগজ্ঞের টংগীবাড়ী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার...

সর্বশেষ

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...