শনিবার, ২০ জুন ২০২৬

লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি জবর দখলের চেষ্টা : বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ নারী

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় আদালতের নিষেধাজা উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লামা সদর ইউনিয়নের বলিয়াচর গ্রামের বাসিন্দা মো. কফিল উদ্দিনের ছেলে মো. নওশেদ (২৮), আবদুল খালেকের ছেলে মো. আরিফ (২৯), মো. কফিল উদ্দিনের স্ত্রী জরিনা বেগম (৩২), আলা উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৩০), নুরুল আলমের স্ত্রী রোকেয়া বেগম (৪২), মেয়ে কোহিনুর বেগম (২২) ও আবুল কাশেমের ছেলে মো. তানজিরের (২১) বিরুদ্ধে এ অভিযোগ করেন পৌরসভা এলাকার বাসিন্দা মৃত মো. সিরাজুল হক কারবারীর ছেলে মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় স্ত্রী জান্নাত আরা বেগম, মেয়ে তাছলিমা আক্তার ও সুমী আক্তার আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার বিকেলে লামা থানায় লিখিত অভিযোগ করেন।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে শফিকুল ইসলামের বাবা ও নিজ নামীয় ভোগ দখলীয় ২ একর জমি মো. নওশেদ গং দাবী করেন আসছেন। প্রয়োজনে খুন জখমের বিনিময়ে এ জমি জবর দখল করবে বলে বলে হুমকিও দেন নওশেদ গং। এ ধারাবাহিকতায় নওশেদ গং গত রবিবার সকাল ৬টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দা, লাঠি, লোহার রড়, ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমিতে ট্টাক্টর লাগিয়ে চাষ দিয়ে ধান রোপন করেন। খবর পেয়ে শফিকুল ইসলমের স্ত্রী ও দুই মেয়ে এতে বাঁধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে নওশেদগং শফিকুল ইসলামের স্ত্রী-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং কোলের শিশুকে ছুড়ে মারেন। তবে অভিযোগ অস্বীকার করে নওশেদগং জানান, আমরা কারো জমিতে ধান রোপন করিনি। আমরা আমাদের জমিতে ধান রোপন করেছি। আমাদের জমিতে আদালতের নিষেধাজ্ঞা নেই। এর আগে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী ম্যাজি্েট্রট আদালতে প্রতিপক্ষ মো. নওশেদ গং নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। মামলার ভিত্তিতে বিরোধীয় জমিতে দুই পক্ষের উপর নিষেধাজ্ঞার আদেশ দেন বিজ্ঞ আদালত। দুই পক্ষকে নোটিশের মাধ্যমে দুই পক্ষকে বিরোধীয় না যাওয়ার জন্য অবগত করে পুলিশ।
মো. নওশেদ ও শফিকুল ইসলাম গংদের মধ্যে জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালত কর্তৃক নিষেধাজ্ঞার আদেশ প্রদানের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের এএসআই সোলায়মান খাঁন বলেন, নিষেধাজ্ঞার পরও কোন পক্ষ জমি দখলের চেষ্টা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...