বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পেলের কফিনে লাখো মানুষের শ্রদ্ধা

- Advertisement -
Single page 1st Paragraph

সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে ফুটবলের রাজা পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে লাখো মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে নেক্রোপোল একিউমেনিকার ভার্টিকাল সেমেট্রিতে মঙ্গলবার (৩ জানুয়ারি) সমাহিত করা হবে পেলেকে। এই সেমেট্রির নবম ফ্লোরে চিরকালের জন্য ঘুমাবেন তিনি। সেখান থেকে সান্তোসে পেলের প্রিয় মাঠ দেখা যায়।

ব্রাজিলের সঙ্গে সারা বিশ্বই শেষ শ্রদ্ধা জানাচ্ছে ফুটবলের রাজা পেলেকে। ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে পূর্ব-ঘোষিত সময়ে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছায় পেলেকে বহন করা কফিন।
প্রিয় ক্লাব সান্তোসে শেষবার এলেন পেলে। ফুটবল ক্যারিয়ারে যে মাঠে তার জাদুকরী উত্থান, সেখানেই এল তার নিথর দেহ।

প্রথমে শ্রদ্ধা জানান তার ছেলে এদিনিয়ো। এরপর তার মা শতবছর বয়সী সেলেস্তেও শেষ বিদায় জানান প্রিয় ছেলেকে। কান্না ভেজা চোখে শেষবার পেলের সঙ্গে দেখা করেন তার স্ত্রী।

পেলের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সদস্য দেশগুলোতে পেলের নামে স্টেডিয়াম নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি।

জিয়ান্নি ইনফান্তিনোর ভাষ্যে, পেলে ফুটবলের জন্য অনন্য অর্জন রেখে গেছেন। আমি মনে করি সেটা স্রষ্টার দেওয়া উপহারের মতো কিছু। এটা এমন উপহার যা মানুষের মন আর আবেগকে ছুঁয়ে যায়। আমাদের নিশ্চিত করতে হবে, বিশ্ব-ফুটবল যেন পেলেকে সবসময় মনে রাখে। তাকে সম্মান জানাতেই এখানে এসেছি আমরা।

পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে আসা ভক্ত-অনুরাগীদের অনেকের পরনে ছিল পেলের ১০ নম্বর জার্সি। পেলের মৃত্যুতে ব্রাজিলে ছিল তিনদিনের রাষ্ট্রিয় শোক। সাও পাওলোর সান্তোস এফসি স্টেডিয়ামের কাছে নেক্রোপোল একুমেনিকার ভার্টিকাল সেমেট্রিতে সমাহিত করা হবে পেলেকে। চৌদ্দতলা এই সিমেট্রির নবম ফ্লোরে চিরকালের জন্য ঘুমাবেন তিনি। সেখান থেকে সান্তোসের প্রিয় মাঠ দেখা যায়। যেখানে খেলেই ফুটবলের রাজা হয়েছিলেন পেলে।

নয় নম্বর ফ্লোরে সমাহিত হওয়ার আগ্রহের কথা মৃত্যুর আগেই জানিয়েছেন পেলে। ফুটবলার বাবা দোনদিনিয়ো পরতেন নয় নম্বর জার্সি। আবেগ-ভালোবাসার সান্তোস স্টেডিয়ামের কাছাকাছি থাকা আর পিতার নয় নম্বর জার্সিকে সম্মান জানাতেই নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

বৃহস্পতিবার ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত জটিলতায় ভুগতে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার। কোলন ক্যান্সারের সাথে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মেনেছেন ফুটবলের কালো মানিক।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...