শনিবার, ২০ জুন ২০২৬

লামার দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়েও বই উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার দূর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এ বছরও ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বই বিতরনকে কেন্দ্র করে বছরের প্রথম দিন সকাল থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

পরে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রধান অতিথি ছিলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক উসুই ঞোয়াই মার্মা জয়, গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কুতুব উদ্দিন লিয়ন, নবাগত ইনচার্জ মুফিজুন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মংক্যচিং মার্মা, অভিভাবক সদস্য নুরুল ইসলাম, লামা পৌরসভার মহিলা কাউন্সিলর শাকেরা বেগম প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিন নতুন বই’র গন্ধে উৎফুল্ল হয়ে উঠেছে কোমলমতি ছাত্র ছাত্রীরা। এদিকে একই দিন উপজেলার সব কটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বই বিতরন করা হয়। এসব বিদ্যালয়ে বিতরণ উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

সর্বশেষ

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...