শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রধান শিক্ষক ৩ঘন্টা অবরুদ্ধ

কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রাম নগরের চকবাজারের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

রোববার(১জানুয়ারি) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের একটি কক্ষে ওই শিক্ষককে অবরুদ্ধ করে। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে তারা। তিন ঘণ্টা পর পুলিশ পাহারায় বিদ্যালয় থেকে বের হন ওই শিক্ষক।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বিভিন্ন সময়ে শিক্ষক মো. আলাউদ্দিন ছাত্রীদের যৌন নিপীড়ন করেছেন। তাঁর বিরুদ্ধে সিটি করপোরেশনে অভিযোগ দিলেও তাঁকে সরানো হয়নি। সর্বশেষ গতকাল শনিবার এক ছাত্রীকে হেনস্তা করেন তিনি।

সরেজমিন দেখা যায়, বেলা প্রায় দেড়টা পর্যন্ত ওই শিক্ষক বিদ্যালয়ের ভেতর অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করছিলেন। পরে পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ের মূল ফটকের বাইরে নিয়ে যান। আর সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই শিক্ষককে বের করে দেওয়া হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী ওই শিক্ষকের অপসারণ চেয়ে স্লোগান দেয়।

এর আগে গতকাল সিটি করপোরেশনের মেয়র বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন অভিভাবকেরা। এতে বলা হয়, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘যৌন নিপীড়নের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমাকে প্রধান শিক্ষকের পদ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও এসবের সঙ্গে জড়িত। তাঁরাই শিক্ষার্থীদের উসকে দিচ্ছেন। ফলে মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

জানতে চাইলে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান শিক্ষককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই বিভাগের সব খবর

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ১৫নং ছনহরা ইউনিয়ন বিএনপি'র...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

সর্বশেষ

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...