বুধবার, ৫ আগস্ট ২০২৬

আফগানিস্তানে সেনা বিমানবন্দরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনা বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রোববার এ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, এ বিস্ফোরণে ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর রয়টার্সকে বলেন, ‘রোববার সকালে কাবুলের সেনা বিমানবন্দরের কাছে বিস্ফোরণে আমাদের অনেক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।’

যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট দেশটির ক্ষমতায় আসে তালেবান। তারা শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত অস্থিতিশীল দক্ষিণ এশিয়ার দেশটি।

আফগানিস্তানজুড়ে একের পর এক হামলা চলছেই।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের সামানগান প্রদেশের আয়বাকে একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও ২৪ জন আহত হন। ওই মাসেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন একটি মসজিদে হামলায় চারজন নিহত হন।

এর আগে মে মাসে মাজার-ই-শরিফ এলাকায় একাধিক বিস্ফোরণে ৯ জন নিহত হন।

এসব হামলার দায় স্বীকার করেছে তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইএস)।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...