শনিবার, ১১ জুলাই ২০২৬

জঙ্গল সলিমপুরের দখলদারদের আশ্বস্ত করতে হবে তাদের পুনর্বাসন করা হবে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গল সলিমপুরে সরকারি ভূমি দখলে থাকা বিভিন্ন সন্ত্রাসীদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারো ধরপাকড় শুরু করা দরকার। এটার একটা প্ল্যান করতে হবে। সেখানে যাতে নতুনভাবে কোন স্থাপনা না হয়। সেখানকার সরকারি ভূমি দখলে থাকা মানুষদের আশ্বস্ত করতে হবে, প্রকৃত আশা দিতে হবে। তাদেরকে পুনর্বাসন করা হবে। সেখানে জায়গা বরাদ্দ পেতে প্রত্যাশী সরকারি সংস্থাগুলোর অনুকুলে প্রাথমিক প্রক্রিয়া শুরু করতে হবে।শনিবার (৩১ ডিসেম্বর) রাত আটটায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রামের উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গল সলিমপুরে যেই চেক পোস্ট বসানো হয়েছে সেটিকে আরো শক্তিশালী করতে হবে। কোন ধরণের নির্মাণ সামগ্রী সেখানে যাতে না যায় সেই ব্যবস্থা নিতে হবে। সেখানে অবৈধভাবে যে সব ইউটিলিটিজ সার্ভিসগুলো আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে অটোমেটিক ওখানে মানুষ থাকবেনা। একই সাথে তাদেরকে আশ^স্ত করতে হবে, সেটাও জরুরী। তাদের আশ^স্ত করার জন্য ওখানে গিয়ে মিটিং করতে হবেনা।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরের নেতৃস্থানীয়দের ডেকে তাদের আশ^স্ত করতে হবে যে আমরা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে জায়গা দিচ্ছি, তারা তোমাদের জন্য এখানে ফ্ল্যাট নির্মাণ করবে। স্বল্প আয়ের মানুষের জন্য যেভাবে সরকার ফ্ল্যাট বরাদ্দ দেন সেভাবে তোমরাও পাবে। এটা বললে ওরা আশ^স্ত হবে। এখন তারা টিনের চালা, কাঁচা ও আধাপাকা ঘরে আছে। সে যখন দেখবে যে সরকার নিলে আমিতো একটা পাকা বিল্ডিংয়ে থাকতে পারবো, আমার বেটার লাইফ হবে, তখন কিন্তু সে এটাতে সহযোগিতা করবে।
জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্টাপলিটন পুলিশ কমশিনারসহ কৃষ্ণপদ রায়, জেলা পুলিশ সুপার এস এম শফিউল আলম, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, স্থপতি মঞ্জুর কে এইচ উদ্দিন, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন প্রমুখ। মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

এই বিভাগের সব খবর

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ১৫নং ছনহরা ইউনিয়ন বিএনপি'র...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

সর্বশেষ

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...