বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন বছরে ৭৬ দিন ছুটি থাকবে মাধ্যমিক স্কুলে

- Advertisement -
Single page 1st Paragraph

স্কুলগুলোতে  শুক্র ও শনিবার ছাড়া মোট ৭৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরসহ অন্য ছুটি থাকবে ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল টানা ২৬ দিন, ঈদুল আযাহার ছুটি ২৫ জুন থেকে ৫ জুলাই ৯ দিন, গ্রীষ্মকালীন অবকাশ ২০ জুলাই থেকে ২ আগষ্ট টানা ১০ দিন ও দুর্গাপূজার ছুটি ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর টানা ৫ দিন।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি ছাড়াও ৭৬ দিন ছুটি রেখে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ রহিমা আক্তার সই করা প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার এ ছুটিসহ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুক্র ও শনিবার ছাড়া স্কুলগুলোতে মোট ৭৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরসহ অন্য ছুটি থাকবে ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল টানা ২৬ দিন, ঈদুল আযাহার ছুটি ২৫ জুন থেকে ৫ জুলাই ৯ দিন, গ্রীষ্মকালীন অবকাশ ২০ জুলাই থেকে ২ আগষ্ট টানা ১০ দিন ও দুর্গাপূজার ছুটি ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর টানা ৫ দিন।

পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, অর্ধবার্ষিকী বা প্রাক নির্বাচনি পরীক্ষা হবে ১ জুন থেকে ১৮ জুন। বার্ষিক পরীক্ষা ২৩ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। আর মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা হবে ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উল্লেখ করা পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনি পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত ১ বছর সংরক্ষণ করতে হবে।

প্রতি পরীক্ষার সময় ১২ কর্মদিবসের বেশি হবে না। স্ব স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র (পাবলিক পরীক্ষা ব্যতিত) নিজেরাই প্রণয়ন করবে। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া যাবে না। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ছাড়া বছরে মোট ছুটি থাকবে ৭৬ দিন। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ছাড়া অন্য বিদ্যালয়ে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে দিবস উদযাপন করতে হবে। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন ও শিক্ষাসপ্তাহ পালন করতে হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...

হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম...