বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় জীনামেজু অনাথ আশ্রমের ভদন্ত উ. নন্দমালা মহাথের’র আচারিয় পূজানুষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় শীল, সমাধি, প্রজ্ঞা সম্পন্ন জীনামেজু অনাথ আশ্রমের অনাথের পিতা প্রতিষ্ঠাতা ভদন্ত উ. নন্দমালা মহাথের’র প্রথম তম আচারিয় পূজানুষ্ঠান শনিবার দুুপুরে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমৎ পঞ্ঞাছামি ভিক্ষু’র আয়োজনে আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সহযোগিতা করেন. জীনামেজু অনাথ আশ্রমের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জিন বোধি ভিক্ষু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, কক্সবাজার সিভিল সার্জন প্রুচনু মার্মা ও ডাক্তার মায়েনু মার্মা, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ইযাংছাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও খগেশপ্রতি চন্দ্র খোকন অতিথি ছিলেন। পূজানুষ্ঠানে প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থী এবং শিক্ষার্থী অভিভাবকগন অংশ গ্রহণ করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে অনাথের পিতা প্রতিষ্ঠাতা ভদন্ত উ. নন্দমালা মহাথেরকে পূজা করেন।

আশ্রমের শিক্ষার্থী সংরুং ম্রো, পাইয়াই উ মার্মা, এ সাই নু খুমী ও জয়া চাকমা জানান, আশ্রমের প্রতিষ্ঠাতা অর্থাৎ আমাদের পিতা ভদন্ত উ. নন্দমালা মহাথের আমাদেরকে মা বাবার মত ছোট বেলা থেকে আদর ভালোবাসা দিয়ে পড়ালেখা শিখিয়ে মানুষের মত মানুষ করে তুলছেন। আমরা তার কাছে চির কৃতজ্ঞ। তাই প্রথম বারের মত আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেছি এবং আজীবন সম্মানিত হবেন পিতা ভদন্ত উ. নন্দমালা মহাথের। প্রসঙ্গত, পাহাড়ে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের কথা চিন্তা করে ১৯৯৯ সালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় জীনামেজু অনাথ আশ্রম নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ভদন্ত উ. নন্দমালা মহাথের। বর্তমানে এ আশ্রমে ৯৬ জন অনাথ শিক্ষার্থী অধ্যয়নরত। আশ্রম প্রতিষ্ঠাতা ভদন্ত উ. নন্দমালা মহাথের’র অবদানে এ আশ্রমের অনেক শিক্ষার্থী বর্তমানে ম্যাজিস্ট্রেট, পুলিশ, শিক্ষক, ইঞ্জিনিয়ার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাফল্য শুধু আশ্রম নয়, উপজেলা তথা গোটা বান্দরবান জেলার সুনাম বয়ে এনেছে বলে জানান, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...