বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল ও সমাবেশ করেছে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার দুপুর ১২টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু করেন তারা।
পরে পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় গণমিছিলে জোটের মধ্যে থাকা সাতটি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়। সেখানে জোটের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনে পরবর্তী কর্মস‚চি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুয়ায়ী, আগামী ১১ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ করবে গণতন্ত্র মঞ্চ।
ওই দিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মস‚চি পালন করবে গণতন্ত্রের মঞ্চের নেতা-কর্মীরা।

