রবিবার, ২৮ জুন ২০২৬

শনিবার চট্টগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় ৫ নেতার গণসংবর্ধনা স্থগিত

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে পদ ও পদোন্নতি পাওয়া চট্টগ্রামের পাঁচ নেতার গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আগামী শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি বলেন, ‘চট্টগ্রামের পাঁচ নেতার কেন্দ্রীয় আওয়ামী লীগে পদপ্রাপ্তি ও পদোন্নতি উপলক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটি এখনো পূর্ণাঙ্গ করা হয়নি। পুরো কমিটি হওয়ার পর আগে নেতারা টুঙ্গিপাড়ায় যাবেন। মূলত এ কারণেই সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। টুঙ্গিপাড়া থেকে আসার পর নতুন করে তারিখ ঠিক করা হবে।’

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে নতুন মুখ না থাকলেও পদোন্নতি দেওয়া হয় এক নম্বর যুগ্ম সম্পাদক পদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আমিনুল ইসলাম আমিনকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে।

অন্যদিকে, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক এবং ওয়াসিকা আয়েশা খানকে অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক পদে বহাল রাখা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...