বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শত কোটি টাকা আত্মসাতকারী সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক হোসাইন হায়দার আলী বিগত ২০১২ইং সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে নিজেকে আত্মগোপন করে। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করলে উক্ত মামলা সমূহের বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় হোসাইন হায়দার আলীকে ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করে এবং বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে।
হায়দার আলী টাকা আত্মসাৎ করে ঢাকায় গিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ বসবাস শুরু করে। সে সাজা ভোগ না করার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে সে উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানায়। সে বাড়িতে তার পরিবার সহ বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করে।
কোতোয়ালী থানা পুলিশ শুক্রবার(১৭ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আ/এ এলাকা হতে তাকে গ্রেফতার করে।
হোসাইন হায়দার আলী, লাভলেইন আবেদীন কলোনীর সিফাত-ই-হায়দার মঞ্জিলের মরহুম হায়দার আলী জিওয়ানীর পুত্র।

এই বিভাগের সব খবর

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে এর সুফল অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম পাবে। এতে দেশ উপকৃত হবে, দেশের মানুষ উপকৃত...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস ও রাঙ্গামাটি পৌরসভা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। আজ...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা...

সর্বশেষ

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন...

রাঙ্গামাটিতে পাসপোর্ট অফিস ও পৌরসভা পরিদর্শনে এমপি দীপেন

সরকারি নাগরিক সেবা নিশ্চিতে জেলা শহরের রাঙ্গামাটি পাসপোর্ট অফিস...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে

নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে...

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যেকোনো...

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি

নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি প্রার্থীর...

চট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোনের কাজ উদ্বোধন

শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে...