সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাউজানে ৩ পাচারকারীসহ ২২০ বোতল ফেনসিডিল ও গাঁজা আটক: ট্রাক জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান গহিরা শান্তিরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল ও গাঁজা র্ভতি ট্রাকসহ ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৬শত গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার আসামীদের মাদক দ্রব্য মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন :- চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনয়িনের সৈয়দ বাজার এলাকার যুইগ্যার বাড়ি মৃত মোক্তার আহম্মদের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ বাবুল (২০), রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৫নং ওর্য়াডের ঠান্ডাছড়ি এলাকার মৃত নুরুল আলমের ছেলে শাহ্ আলম (২৫), একই ইউনিয়নের টিলাপাড়া বাঁশঘাটা এলাকার মাসুদ আলমের ছেলে শাহ্জাহান (২২)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল্ হারুন বলেন, চট্টগ্রাম শহর থেকে একটি ট্রাক (চট্টগ্রাম-ট ১১৫৬৫৬) যোগে র্পাবত্য অঞ্চলের রাঙ্গামাটিতে নিয়ে যাচ্ছিল এসব মাদক। খবর পেয়ে জুমার নামাজের সময় তিন জনকে রাউজানের গহিরা শান্তিরদ্বীপ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশী করে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায়...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন। এর...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান...

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় আটক ১৯

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও...

জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার...

আলাভেসকে উড়িয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সেলোনার

রাফিনিয়া ও লামিন ইয়ামালের জোড়া গোলে শনিবার আলাভেসকে ৬-১...

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট...

রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ...