বোয়ালখালী উপজেলার আরকান সড়কের দু,পাশ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে জনসাধারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্ট হওয়ায় ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ ডিসেম্বর) বোয়ালখালী উপজেলার কালুরঘাট আমতল এলাকায় উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি বলেন, বার বার সর্তক করার পরও সড়কের দুপাশে বালি, কংক্রিট ও বাঁশের স্তূপ করে রাখায় দুইজন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া যারা রাস্তার পাশের খাল দখল করে অবৈধভাবে স্থাপনা সৃষ্টি করেছে, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নিদের্শনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

