বুধবার, ২৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ঢাকা থেকে গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জে সাবলেট বাসায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক হৃদয় প্রধান (৩০)কে ঢাকার শ্যামপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

ঘটনার বিবরনে জানা যায়,অভিযুক্ত ধর্ষক হৃদয় প্রধান (৩০) এবং ভিকটিম (২৫) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি কেন্দ্রিয় জামে মসজিদের পিছনে মমিন মিয়ার বাড়ির ২য় তলার ভাড়াটিয়া। ভিকটিম এবং আসামী হৃদয় প্রধান মমিন মিয়ার বাড়ির ২য় তলার ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্ব-পরিবারে বসবাস করত। গত ২১ডিসেম্বর সকালে আসামীর স্ত্রী আদমজী ইপিজেডে চাকুরীতে যায় এবং ভিকটিমের স্বামীও চাকুরীর জন্য মোহাম্মদপুর এলাকায় চলে যায়। এই সুযোগে আসামী হৃদয় প্রধান (৩০) ভিকটিমকে বাসায় একা পেয়ে ভিকটিমের ব্যবহৃত উড়না দিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৬ তারিখ ২৫ ডিসেম্বর ২০২২। উক্ত ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী হৃদয় প্রধান (৩০) কৌশলে আত্মগোপন করে।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার একমাত্র আসামী হৃদয় প্রধান (৩০)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ২৭ ডিসেম্বর  দিবাগত রাতে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার একমাত্র আসামী হৃদয় প্রধান (৩০), পিতা- মৃত ওয়াহেদ প্রধান, সাং- কৃষ্ণপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর’কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...