বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সন্দ্বীপে কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আগামী ফ্রেব্রুয়ারী ২০২৩ সন্দ্বীপে ২য় মিলন মেলা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপ উপজেলাস্থ একটি স্পোর্টিং ক্লাবে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাবেক কার্গিলিয়ান মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারন সম্পাদক মোঃ সাইফুর রহমান লিংকন এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কার্গিলিয়ান মোমিনুল ইসলাম চৌধুরী,সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আলাউদ্দীন বাবলু,সাংবাদিক সুফিয়ান মানিক,সংস্কৃতি কর্মী ইসমাঈল ফরিদ,প্রফেসর এনায়েতুর রহমান, সাংবাদিক বাদল রায় স্বাধীন প্রমুখ।

সভায় এবারের মিলন মেলা সন্দ্বীপের একটি সুন্দর পরিবেশে সফল ভাবে সম্পন্ন করতে সর্বসন্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি ঘোষনা করা হয়।

উক্ত সভায় মেয়র মোক্তাদের মাওলা সেলিমকে প্রধান পৃষ্ঠপোষক, সাইফুর রহমান লিংকনকে প্রধান সমন্বয়কারী, মোমিনুল ইসলাম চৌধুরীকে সমন্বয়কারী,আলাউদ্দীন বাবলুকে সহ-সমন্বয়কারী নির্বাচিত করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন সদস্য (অর্থ) ইকবাল হায়দার,সদস্য দপ্তর ও প্রচার সুফিয়ান মানিক,সদস্য যথাক্রমে শাহ এমরান দিলাল, জাহাঙ্গীর আলম,ইসমাঈল ফরিদ, মোঃ এনায়েতুর রহমান খাঁন, সাহাদাত হোসেন,মনিরুল মাওলা সুজন,বাদল রায় স্বাধীন,মাহফুজুর রহমান মোনা,আলী আহসান মিন্টু, মাহমুদুল আলম শান্ত ও মুসলিম উদ্দিন মিশু।

উল্লেখ্য যে উক্ত মিলন মেলার স্থান ও তারিখ প্রস্তুতি কমিটি আগামী কয়েকদিনের মধ্যে নিশ্চিত করে মিলন মেলার রেজিষ্ট্রেশন কাজ শুরু করবেন। এবং দেশ বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন কার্গিলিয়ানদের উপস্থিতি নিশ্চিত করার সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাবেন যাতে এটি একটি মহা-মিলন মেলায় রুপান্তর হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...