বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

এডভোকেট মাকছুদুর রহমান মিল্লাত সভাপতি, এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদ সাধারন সম্পাদক

সন্দ্বীপ লইয়ার্স সোসাইটি চট্টগ্রামের কমিটি গঠন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামস্থ সন্দ্বীপের আইনজীবিদের ঐক্য সৃষ্টি ও একে অপরের সমস্যায় পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সন্দ্বীপ লইয়ার্স সোসাইটি চট্টগ্রামের কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে এডভোকেট মাকছুদুর রহমান মিল্লাতকে সভাপতি,এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

উক্ত কমিটি গঠনের জন্য চট্টগ্রাম নতুন আদালত ভবনের “কাজী রেস্টুরেন্ট” -এ সন্দ্বীপ লইয়ার্স সোসাইটি চট্টগ্রাম এর এক সাধারণ সভা বিজ্ঞ সিনিয়র এডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় সর্বসন্মতিক্রমে এডভোকেট মাকছুদুর রহমান মিল্লাত কে সভাপতি এবং এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।এছাড়া এডভোকেট সেকান্দর বাদশা কে প্রধান পৃষ্ঠপোষক করে সাত সদস্য বিশিষ্ট ১ টি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উল্লেখ্য যে,উক্ত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবছার উর রশিদ ইতোপূর্বে ২০১৪ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

সভায় বক্তারা বলেন সন্দ্বীপের সকল এডভোকেট নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে পরস্পরের সহযোগী হিসাবে কাজ করার মানসিকতা নিয়ে সংগঠনটির শুভ সুচনা ঘটলো। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করতে সংগঠনটি কাজ করে যাবে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...