রবিবার, ২৮ জুন ২০২৬

উপনির্বাচনের চারটি আসনে জাপার প্রার্থী ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য ছয়টি সংসদীয় আসনের চারটির উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৬ আসনে সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লাঙলের প্রার্থী হবেন রেজাউল ইসলাম ভূঁইয়া।

মঙ্গলবার জাপার মনোনয়ন বোর্ডে তাদের নাম ঘোষণা করেন। চাপাইনবাবগঞ্জ-২ এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী দেওয়া হয়নি। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, এই দুইটি আসনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে অভাবনীয় ফল হয়। বিএনপি মাত্র ছয়টি আসন পায়। দলটি শুধুমাত্র চাপাইনবাবগঞ্জের দু’টি আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে জয় পায়। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬ এবং ব্রাক্ষণবাড়িয়া-২ আসন শরিকদের ছেড়েছিল আওয়ামী লীগ। বগুড়া-৬ ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে জাপার, ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টির এবং বগুড়া-৪ আসনে জাসদের প্রার্থীকে হারায় বিএনপি।

২০১৮ এবং ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় মহাজোটের প্রার্থী হয়ে এমপি হন জাপার জিয়াউল হক মৃধা। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষ নিয়ে দল থেকে বহিস্কার হওয়া এ নেতার মামলায় আদালতের নিষেধাজ্ঞা পেয়ে রাজনীতি থেকে দূরে রয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। তাঁকে মনোনয়ন না দিয়ে তাঁর জামাতা রেজাউল ইসলামকে প্রার্থী করে জাপা। ২০১৮ সালে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছিলেন জিয়াউল হক। এবারও স্বতন্ত্র নির্বাচন করতে পারেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...