সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

কাল মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বহুল প্রতীক্ষিত মেট্রোরেল কাল বুধবার(২৮ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। পদ্মা সেতুর আদলে সুধী সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির যে কর্মসূচি ছিল তা বাদ দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা পরদিন বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন।

আজ মঙ্গলবার(২৭ডিসেম্বর) দুপুরে রাজধানীতে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় মে‌ট্রো‌রে‌লের নির্মাণকারী সরকা‌রি কোম্পা‌নি ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা প‌রিচালক (এমডি) এম এ এন ছি‌দ্দিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনের পর থেকে ২৬ মার্চের আগ পর্যন্ত উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল মাঝখানের কোনো স্টেশনে থামবে না। আগামী ২৬ মার্চ থে‌কে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে পু‌রোদ‌মে চল‌বে মে‌ট্রো‌রেল। ২০২৩ সালের ডিসেম্বর মাসে উত্তরা থেকে মতিঝিল এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল।

এই বিভাগের সব খবর

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। আজ রোববার...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...

সর্বশেষ

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের...

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে...

শ্রমবাজারে সুনাম ধরে রাখতে সনদ জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধান উপদেষ্টার

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে বিভিন্ন দক্ষতা উন্নয়ন...

খুলশীতে দেশীয় বন্দুক-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে...

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান...

সিউএফবিডিএ’র নতুন কমিটি ঘোষণা

বিতর্ক চর্চা, ব্যবসায় জড়িত নানা সমস্যা, সমাধান ও নতুন...