নারায়ণগঞ্জে অপহৃত মুদি দোকানদারকে র্যাব-১১ উদ্ধার করেছে।এ সময় চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল গত সোমবার(২৬ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মুদি দোকানদার মোঃ আল আমিন (৩৫)কে উদ্ধার করে। এ সময় চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ৪ অপহরণকারী (১)মোঃ আবির হাসান (১৯), পিতা- মোঃ দুলাল ভূইয়া, সাং- পেরাব, ০২ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ অপু মোল্লা (২২), পিতা- জহিরুল মোল্লা, সাং- পেরাব, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। রাফিউল ইসলাম দিপ্ত (১৯), পিতা- আবু হানিফ মোল্লা, সাং- পেরাব, ০২ নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ রাহাত হাসান মেহেদী (১৯), পিতা- আব্দুর রহমান, সাং- ভরৎ, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জদের।
গ্রেপ্তার আসামীদেরকে ও ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ঘটনার ভিকটিম একজন মুদি দোকান ব্যবসায়ী। সে ঘটনাস্থলে নিজের পৈত্রিক জমি দেখতে গেলে গ্রেপ্তারকৃত আসামীসহ আরো ৮/৯ জন আসামী হাতে দেশীয় অস্ত্রসহ সহ অতর্কিতভাবে হামলা করে ভিকটিমকে গুরুতরভাবে জখম করে। সে সময় ভিকটিমের কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তারপর ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, এবং নগদ ১এক লক্ষ মুক্তিপণ আদায় করে। অতঃপর মুক্তিপণের অবশিষ্ট ৯ লক্ষ আদায়ের লক্ষ্যে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।
সে সময় সোনারগাঁ থানাধীন রাজমনি পিরামিড দাসনোয়াগাঁও এলাকায় র্যাব-১১ এর সদর কোম্পানীর, আদমজিনগর, নারায়ণগঞ্জ এর টহল দলের দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিকভাবে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪ (চার)জনকে গ্রেপ্তার করে। তার অপর সহযোগীরা পালিয়ে যাওয়ায় র্যাব-১১ কর্তৃক পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম চলছে। গ্রেফতার অপহরণকারীদের নিকট হতে ৪টি ছোড়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

