মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শাহজালাল বিমানবন্দর থেকে ৪ চীনা নাগরিক আইসোলেশনে

- Advertisement -
Single page 1st Paragraph

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে বাংলাদেশে আসা চার নাগরিকের প্রাথমিকভাবে করোনা শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য তাদের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, ‘আনুমানিক বিকেল ৩টা নাগাদ চারজনের শরীরে করোনা শনাক্তের বিষয়ে নিশ্চিত হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছি। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ থেকেই এ বিষয়টি নিয়ে সচেতনভাবে কাজ করছিলাম। একই সঙ্গে আরো যারা বিভিন্ন দেশ থেকে আসছে, তাদের ওপরও আমরা পর্যবেক্ষণ বাড়িয়েছি। করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। তাই দেশের সব বন্দরে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের আইসোলেশনে নেওয়া হচ্ছে। ’

এদিকে বিএফু৭ নামে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চেয়েও চার গুণ বেশি সংক্রামক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, চীনে বিএফু৫-এর নতুন ধরন বিএফু৭ শনাক্ত হয়েছে। ধরনটি ওমিক্রনের চেয়ে শক্তিশালী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চীন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকোয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে এসব দেশে ওমিক্রন ধরনের বিএফ৭ উপধরনের কারণে সংক্রমণ বেড়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের এই নতুন উপধরন বিএফ৭ অত্যন্ত সংক্রামক। এর সংক্রমণ এড়াতে এবং দেশের জনগোষ্ঠীর সুরক্ষার জন্য দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি এবং স্বাস্থ্যবিধি মানাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের ব্যাপারে হেলথ স্ক্রিনিং জোরদার করতে হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ আরো বলেন, যারাই বিমানবন্দরে আসছে তাদের প্রত্যেককে থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। অস্বাভাবিক মনে হলে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

বাণিজ্য, বিমানসহ বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের...

বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রিক্সা বিতরণ

সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজ কল্যাণ সংস্থা গত ৭ মার্চ বাবুখাঁ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি মহৎ উদ্যোগকে সামনে রেখে—অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিশ্রমী মানুষের হাতে...

আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আনোয়ারায় ছয়তলাবিশিষ্ট একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাশেম কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত যুবক...

সর্বশেষ

বাণিজ্য, বিমানসহ বহুপাক্ষিক খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের আলোচনা

বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার...

বাবুখা লোটাস সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে রিক্সা বিতরণ

সামাজিক সংগঠন বাবুখা লোটাস সমাজ কল্যাণ সংস্থা গত ৭...

আনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আনোয়ারায় ছয়তলাবিশিষ্ট একটি ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু...

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার...

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে...

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান...